1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদী পৌরসভার আয়োজনে কর মেলা।মেলায় রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪২৪ জন দেখেছেন

সুমন পালঃ

সরকারী খাতে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মাধবদী পৌরসভা কর মেলার আয়োজন করেছে মাধবদী মহা বিদ্যালয় মাঠে আজ ১৬মার্চ বুধবার। মাধবদী পৌরসভার ১২টি ওয়ার্ডে তিন ধাপে কর মেলার আয়োজন করা হয়। (১,১০,১১ ও ১২)নং ওয়ার্ডের কর মেলার উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী, পৌর সচিব মো: মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, নওশের আলী, বাবুল ভূইয়া, কর নির্ধারক আতাউর রহমান, কর আদায়কারী মোগল হোসেন, সহকারী কর আদায়কারী সাহাদাত হোসেন রিপন, মো: আলমগীর হোসেন মাহমুদ, মো: হানিফ শিকদার প্রমুখ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কর মেলা। এ দিকে মেলায় কর প্রদান করলে হাল সনের ট্যাক্স এর উপর ১০% ছাড়, বকেয়া পৌর করের উপর সারচার্জ মওকুফ, এছাড়াও রয়েছে বকেয়া পৌর করের উপর বিশেষ ছাড় সুবিধা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.