1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীতে অসহায় ব্যক্তির পাশে দাড়ালো বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থা

  • আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৪৫০ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী :

মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রামের ” বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থা” নগদ বিশ হাজার টাকা দিয়ে সাহায্য করে হত দরিদ্র মোঃ ফারুক মিয়া কে।

সোমবার (২৪ জানুয়ারি ২০২২) সকাল ১১টা ৩০ মিনিটে ক্লাবের সামনে   ফারুক মিয়া পিতা মৃত : হরজু মিয়ার  গ্রাম: কালী ভৈরবপুর, পোস্ট : বালুসাইর, থানা : মাধবদী, জেলা : নরসিংদী কে নগদ ২০ হাজার টাকা তুলে দেন বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, মো: রইছ মিয়া ও নরসিংদী সদর  উপজেলার সোসাল সার্ভিসের অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম খান।

মোঃ ফারুক মিয়া গুরুতর অসুস্থ থাকায় তার পক্ষে নগদ টাকা গ্রহণ করেন তার আপন মামা নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থা ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাড়াচ্ছে।
দেশের দুর্যোগময় করোনাকালীন সময়ে ত্রাণ, বাশের সাঁকো নির্মাণ, দরিদ্র ছাত্র -ছাত্রীদের সাহায্য সহ আরো নানামুখী সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে।
ক্লাবের উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে এসে মোঃ আশ্রাফুল ইসলাম খান বলেন- ক্লাবের উন্নয়ন মূলক কাজ ও তাদের পারস্পরিক সহযোগিতা দেখে তিনি  আনন্দিত। অসহায় মানুষদের পাশে দাড়াতে তিনি সবাই কে আহবান জানিয়ে বলেন, মানুষ হয়ে মানুষের সেবা করার চেয়ে প্রকৃত আনন্দ অন্য কোথাও নেই। সরকারি সব ধরনের সহযোগিতার আশ্বাস ও দেন তিনি।
এসময় উপস্থিত সকলেই ক্লাবের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বলেন- ক্লাবের উন্নয়নে তারা পাশে থাকবেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.