1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন মেহেরপাড়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৬২ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তর দায়িত্ব গ্রহনের পর ইউনিয়নের জনগনের সাথে মতবিনিময়, মিলাদ ও দোয়া পরিচালনা অনুষ্ঠিত হয়। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৮ জানুয়ারী বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দীন ভুইয়া, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, মুক্তাদিন ডাইংএর এম,ডি জাকির হোসেন ভুইয়া, এম এম,কে ডাইং এবং সি,এন জি ফিলিং ষ্টেশনের এম,ডি আঃ মোমেন মোল্লা। অনু্ষ্ঠান টি পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রিয়া সম্পাদক ও সাবেক জেলা ছাত্রীলীগ নেতা সাইদ হাসান কাজল। এসময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্য সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

মুহাম্মদ মুছা মিয়া মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.