1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

ভিটামিন-এ প্লাস খাবে ২৮ হাজার শিশু

  • আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৮১ জন দেখেছেন

 

নাসিম আজাদ, পলাশ  প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার ২৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস টিকা।আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ১২১ টি টিকা কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য সহকারী ও সুপার ভাইজার সহ মোট ১২২ জন স্বাস্থ্যসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রংয়ের ভিটামিন-এ প্লাস টিকা খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্মেলন কক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পি এ এ,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ,উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিসংখ্যানবিদ মোঃ এনায়েত হোসেন, উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ সিরাজাম মুনিরা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্বাস্থ্য কর্মী বৃন্দ।

#
নাসিম আজাদ
০৬.১২.২০২১

পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.