1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

পলাশে ৬২টি পুজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৩৮ জন দেখেছেন

নাসিম আজাদ,পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃশারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর
পলাশ নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের ৬২ টি পূজা মন্ডপে সরকারী বরাদ্দকৃত ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে ১১ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা অনুদান প্রদান করা হয়।

রবিবার (১০ অক্টোবর) রাত ৭টায় পলাশ উপজেলা সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন,নরসিংদী -২ পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী সহ প্রতিটি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

#
নাসিম আজাদ
১০.১০.২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.