1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৭৭ জন দেখেছেন

আবদুল হান্নান মানিক
নরসিংদী শিবপুরে ২৮ আগষ্ট বেলা ১১ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করে শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম,খোরশেদ আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফাহিমুল আরিফিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দিলীপ কুমুর ধর, শিবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন খান, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: নূরুল ইসলাম নূরচান, মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য ডালিম খান, সদস্য শেখ মানিক প্রমূখ। ২৯ আগষ্ট থেকে জাতীয় মৎস্য সাপ্তাহ উদযাপন উপলক্ষে যে সকল কর্যক্রম রয়েছে তা হল মাইকিং, পোস্টার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারনা সাংবাদিকদের সাথে মত বিনিময়, মাছের পোনা অবমুক্ত,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও মসাফল্য বিষয়ে নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্য জীবিদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরন পূর্বক মতবিনিময় সভা। মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, পুকুরে মাটি ও পানি পরিক্ষা, মৎস্য চাষীদের উত্তম মৎস্য চাষ বেগবান করা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়। এছাড়া বর্ষা মৌসুম শুরুতে নদীর বাঁধ বন্ধকরা, কারেন্ট জাল জব্ধ করা, রাস্তা ঠিক রেখে পুকুরে মাছ চাষ করা ও মাছের খাদ্যের মান নিয়ন্ত্রন এবং খাদ্যের দাম নিয়ন্ত্রিত রাখা নিয়েও মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.