1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

মাধবদীতে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময়: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৫১০ জন দেখেছেন
 সুমন পালঃ মাধবদীতে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে আজ ১১নভেম্বর বিকেলে মাধবদী প্রেসক্লাব হল রুমে। মোহনা টেলিভিশন দর্শক ফোরাম এর আয়োজনে নরসিংদী জেলা (দক্ষিণ) এর মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া। মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মো: আল আমিন রহমান। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ.কে ফজলুল হক, খোরাক পত্রিকার প্রকাশক মোহাঃ শেখ সাদী, খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল হক খোকন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, সহ সভাপতি আবুল হাসনাত মাসুম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক ফজলুল হক মিলন, সদস্য ও বিজয় টিভির মাধবদী প্রতিনিধি মো: জাকারিয়া, চ্যানেল এস টিভির মাধবদী প্রতিনিধি সুমন পাল, মাই টিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান, মাধবদী পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম জোসনা, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মো: সালাউদ্দিন, মাধবদী শহর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.