1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক কমলসহ ৬ জুয়ারি আটক

  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৫৮ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদী নুরালাপুর ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক তমিজউদ্দীন প্রধানের ছেলে নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক কমলসহ ৬ জনকে জুয়ার আসর থেকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। গতকাল ২১ আগস্ট রাত ১১টা খিদিরকান্দী চৌরাস্তা নির্জন একটি জুয়ার আসর থেকে তাদেরকে আটক করে পুলিশ। জানা যায় এখানে প্রতিদিন গভীর রাত পর্যন্ত জুয়া খেলায় বহু টাকার লেনদেন হয়। আর তার নেতৃত্ব দেয় যুবলীগ নেতা আরিফুল হক কমল। আটককৃতদের মধ্যে বাকিরা হলেন খিদিরকান্দী গ্রামের মৃত আঃ সামাদের পুত্র আঃ সাত্তার(৫০), মৃত জাহের হোসেনের পুত্র মোহাইমেন(৩৫), মৃত সিরাজউদ্দীনের পুত্র গোলজার(৩৪), বিরামপুরের শফিকের পুত্র মিজান হোসেন(২৭), নোয়াগাও গ্রামের হারুনুর রশিদের পুত্র জাকির (৩৪)। মাধবদী থানার ওসি (অপারেশন) এনামুল হক শিমুলের নেতৃত্বে অপারেশনটিতে অংশ নিয়েছিলেন সেকেন্ড অফিসার ফরহাদ হোসেন, এস আই বেলাল উদ্দিন ফকির, এসআই সানোয়ার হোসেন , এসআই শাহ আলম, এসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এবিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান ৬জন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া মামলার প্রস্তুতী চলছে। এলাকাবাসী এ-ই ধরনের সকল জুয়ার আসর বন্ধ রাখার আহ্বান জানান। পাশাপাশি জুয়ারিদের গ্রেফতার করায় মাধবদী থানা পুলিশকে ধন্যবাদ জানায়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.