1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

পলাশে স্বামীর সাথে ঘুরতে এসে ধর্ষিত হলো স্ত্রী, গ্রেপ্তার ২

  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৯ জন দেখেছেন

নাসিম আজাদ পলাশ (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর পলাশে স্বামীকে মারধর করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বখাটেরা হলো পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে রাজিব (৩০) ও চামড়াব গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রিফাত (২০)। পুলিশ জানায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পলাশের জনতা জুটমিলের এক কর্মচারী তার স্ত্রীকে নিয়ে ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনে ঘুরতে যায়। পরে সন্ধা সাড়ে ৬টার দিকে ওই রেলস্টেশনের ভ্রাম্যমাণ দোকান থেকে তারা ঝাল মুড়ি ক্রয় করেন। সেই ঝাল মুড়ি খাওয়ার সময় টেঙ্গরপাড়ার রাজিব ও রিফাতসহ অজ্ঞাত আরও এক বখাটে স্বামী-স্ত্রী যাচাইয়ের লক্ষ্যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। পরে ওই নারীর স্বামীকে তারা মারধর করে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টান স্টেশনের কাছাকাছি রেললাইনের উপরে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় বখাটেরা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। এদিকে স্বামী কোন উপায় না পেয়ে মুঠোফোনে ৯৯৯ কল করেন। পরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িকে ঘটনার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শুক্রবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম, এসআই মাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বখাটে রাজিব ও রিফাতকে গ্রেপ্তার করে। এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ইলিয়াসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছ।গ্রেফতারকৃতদের আমরা নরসিংদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.