Who Owns Au Pokies So if you are looking for the fastest withdrawal online casino AU sites you should not use this payment method by no means. Golden Lion Casino No Deposit Bonus Codes For Free Spins 2026 The eligibility periods for the offers also differ and will affect your activity. Most Common Numbers On Roulette

মুহাম্মদ মুছা মিয়াঃ
মানুষ মানুষকে সহায়তা ও ভালোবাসার প্রকারের শেষ নেই। তেমনিভাবে নরসিংদী সদর উপজেলার মাধবদী ভগীরথপুরের আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লার অসহায় মানুষের প্রতি ভালোবাসার নিদর্শনটাও ছিল ভিন্ন রকম। তিনি নিজ এলাকার প্রায় ৭ শত অসহায় দরিদ্র মানুষের মধ্যে ২০১৭ সাল থেকে নিয়মিত প্রতি শুক্রবার সকালে নগদ অর্থ, চাল ও খাবার বিতরণ করে আসছেন। কিন্তু আজ ৩১ ডিসেম্বর সকালে ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ, চাল ও খাবার বিতরণের পাশাপাশি সকলকে শীতকালীন চিতল পিঠা, ভাপা পিঠা ও তেলের পিঠা আপ্যায়ন করেন। যা পেয়ে ছিন্নমূল হত দরিদ্র মানুষগুলো খুবই খুশি হয়। প্রতিদিন নিজের হাতেই এসব অসহায় মানুষকে খাবার বিলিয়ে দিয়ে সুখ পান বলে জানান আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধবদী শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফেজ, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ বাতেন মিয়া, মোঃ ইকবাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়াপ্রমূখ।