1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীতে বেগম মুশতারী শফী’র মাগফেরাতে কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪১৪ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া:

নরসিংদীর মাধবদীতে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপির শাশুরী,শহীদ জায়া, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বেগম মুশতারী শফী’র আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।      

নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সালের আয়োজনে মাধবদী নওপাড়া জজ ভূঞা মাদরাসায় বাদ জুমা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কোরআন খতম শেষে বেগম মুশতারী শফী’র বীরত্ব গাথা জীবন নিয়ে আলোচনা করেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম ফয়সাল। পরে দোয়া পরিচালনা করেন পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আবুল কাশেম। দোয়া শেষে মাদরাসার ছাত্রদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন নওপাড়া জজ ভূঞা হাফিজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা রমজান আলী, যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়াসহ মাদরাসার শিক্ষক, ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.