1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একদুয়ারিয়া ইউনিয়ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুজ্জামান সরকার ওরফে মিটুল জনপ্রিয়তার শীর্ষে

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪১৪ জন দেখেছেন

মাহাবুবুর রহমান ঃ-
অনুসন্ধানে দেখা যায়,নরসিংদী মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো: আনিসুজ্জামান সরকার ওরফে মিটুল জনপ্রিয়তার শীর্ষে। ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হিসাবে বিজয় হন। ২২/০৮/২০১৬ তারিখে একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান। এ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে এবং সালিশের ক্ষেত্রে চেয়ারম্যান নিরপেক্ষ হিসাবে অত্যান্ত গুরুত্ব পূর্ণ ভ’মিকা রেখেছেন। এ জন্য তিনি স্বর্ণ পদকও পেয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী।
চেয়ারম্যান পদপ্রার্থী মো: আনিসুজ্জামান সরকার ওরফে মিটুল বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। আমি একদুয়ারিয়া ইউনিয়নের মানুষের কাছে সেবক হিসেবে সারা জীবন থাকতে চায়। জনগনের সেবা করার জন্য আমি গত ২০১৬ সালে নৌকার প্রতিক নিয়ে নির্বাচিত হয়ে ইউনিয়নে রাস্তা ঘাটসহ ব্যাপক উন্নয় করেছি। এবার যদি আমি নৌকার প্রতিক পাই এবং চেয়ারম্যান হতে পারি একদুয়ারিয়া ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন উপহার দিব।ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।
স্থানীয়রা বলেন মো: আনিসুজ্জামান সরকার ওরফে মিটুল তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। এ জন্য তিনি স্বর্ণ পদকও পেয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আবারও তাকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.