1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৪৩ জন দেখেছেন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: ২২ অক্টোবর জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উদ্যোগে র‌্যালী, সমাবেশ ও জনসচেতনতামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই স্লোগানকে উপজীব্য করে শুক্রবার বেলা ১১টায় মাধবদীর রাইন ওকে মার্কেটের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদীর নতুন ও পুরাতন বাসস্টেশন প্রদক্ষিণ শেষে পূনরায় মাধবদীর ওকে মার্কেটের সামনে এসে একটি সমাবেশে মিলিত হয় ।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিন সরকারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া, ইমাম উদ্দিন চৌধুরী, আরিফুল হক, ইমন সিদ্দিকী প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদীর ট্রাফিক সার্জেন্ট মোস্তাফির রহমান, সাংবাদিক নাহিদ প্রধান, মনজুরুল আলম হীরা, জোনায়েদ, আবুল কালাম, পঙ্কজ ভৌমিক, মো. হানিফ মাস্টার, মো. আপেল মাহমুদ, সাজিদ আল হাসান প্রমূখ। সমাবেশে বক্তারা মানুষের জানমালের নিরাপত্তায় গতিসীমা ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান।#

মো: আল-আমিন সরকার
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.