1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর গ্রেফতার চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৭৯ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি ঃ
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশার।
তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে চোর চক্রের পাঁচ সদস্য কে গ্রেফতার করেন এবং চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।
সোমবার (২৩ আগস্ট) নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।

প্রেস ব্রিফিংয়ে বলেন-নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গত রবিবার (২২ আগস্ট) রাতে নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে শালিধা নতুন বাসস্ট্যান্ডে কতিপয় চোরেরা দুইটি মোটরসাইকেল নিয়ে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে (৫/৬) জন মোটরসাইকেল দুইটি নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয়দের সহায়তায় চারজন কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিপুর স্বপ্নপুরি কফি হাউজের সামনে থেকে আরো একজন কে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে নরসিংদী জেলার থানাসহ অন্যান্য থানাতেও একাধিক চুরি, ডাকাতিসহ মাদক মামলা রয়েছে। গতকালের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- আল রাব্বি (২৫), তাপস মিয়া (২১), মোঃ সোলমান(৩৫), মোঃ শহিদ মিয়া(৪০) ও মোঃ হিসামুর রহমান (২৬)।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.