1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গমাতার জন্মদিনে আশ্রায়নে ছাত্রলীগের রান্নাকরা খাবার

  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪১৩ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আশ্রায়নের বাসিন্দাদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছে ছাত্রলীগ। নরসিংদী-২(পলাশ) আসনের সংষদ সদস্য স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর নির্দেশনায় এসকল খাবার বিতরণ করে পলাশ উপজেলা ছাত্রলীগ। গতকাল বিকেলে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি রণি প্রধান ও সাধারণ সম্পাদক এস এম আরিফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প আশ্রায়ন প্রকল্প। এখানে বসবাসকারীরা অনেকটাই অসহায় যারফলে তার অনেকটা কষ্টেই দিনাতিপাত করছে সেই অনুভব থেকে তাদের মুখে একবেলা ভালোমানের খাবার তুলে দেয়ার লক্ষ্যে ছাত্রলীগের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে রিকসাচালকদের মাঝেও এসব খাবার বিতরণ করা হয়। খাবার বিতরনের সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.