1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১০

  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৫৬ জন দেখেছেন

ভ্রাম্যমান সংবাদ দাতা: মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় বালু বহনকারী ট্রাক ও মাঝারি ধরনের যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও প্রায় ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।

শনিবার(৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে আহতদের চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এলাকাবাসী। তবে,অনেকের অবস্থা আশক্খা জনক বলে জানায় এলাকাবাসী।

আহতদের উদ্ধারে অংশ নেয়া মোঃ কাজেম মিয়া জানায়, ঘটনার সময় ঢাকার দিক থেকে আগত একটি বালুর ট্রাক নরসিংদীর দিকে যাবার পথে কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাঝারি ধরনের যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ বাঁধলে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহী ট্রাকটি প্রায় ১৬ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

আহতদের মধ্যে ৭/৮ বছর বয়সী একজন ছেলে শিশূ রয়েছে। শিশুটি জানায় তাদের তাদের বাড়ী কিশোরগঞ্জর নিকলীতে। এবং নিহত ব্যক্তি সম্পর্কে তার বাবা।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.