1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম শুভ জন্মদিন পালন

  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৮১ জন দেখেছেন

হুমায়ুন মিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার গর্বিত মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম শুভ জন্মদিন পালন করেন কাঠালিয়া ইউনিয়ন এর বাসিন্দার ও নরসিংদী জেলা আওয়ামী মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (হিরণ মোল্লা)।

রবিবার রাত ৯টায় নিজ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দ কে নিয়ে আনন্দময় পরিবেশে তিনি কেক কেটে বঙ্গমাতার শুভ জন্মদিন পালন করেন।

উল্লেখ্য যে, কাঠালিয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান মোঃ হারুন মোল্লার ভাই হিরণ মোল্লা বলেন- জাতির জনক, স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন জাতির দিকপাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গর্বিত মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন উপলক্ষে আমি মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুর পরিবারের সবাই কে জান্নাতবাসী করেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ছিলেন জাতির জনক এর একজন সহ যুদ্ধা। যার অনুপ্রেরণা ও পরামর্শে জাতির জনক আমাদের স্বাধীনতা কে ছিনিয়ে আনেন।

আমি কাঠালিয়া ইউনিয়নবাসীর নিকট আবেদন জানাচ্ছি আপনারা বঙ্গমাতার জন্য দোয়া করবেন।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আছি থাকবো ইনশাআল্লাহ।
পরে মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ জয়বাংলা – জয় বঙ্গবন্ধু বলে শ্লোগান দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.