1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

রমজান মাস ব্যাপী জেসিআই ঢাকা ইয়াংয়ের কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ২ মে, ২০২২
  • ৩২০ জন দেখেছেন

দ্যা লাইট অব হোপ, শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এতিম শিশুদের মাঝে ইফতার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) মালিবাগে অবস্থিত মদীনাতুল উলূন ইসলানীয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই প্রোগ্রামটির মূল পরিকল্পনাকারী ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেনারেল লিগ্যাল কাউন্সিল শামী মাহমুদ খান। এসময় জেসিআই ঢাকা ইয়াংয়ের সদস্যবৃন্দ তাদেরকে নিয়ে একসাথে ইফতার করেন। ইফতার পরবর্তী সময়ে এতিম শিশুদের মাঝে বেশ কিছু পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, হিজাব সহ আরো কিছু সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বুধবার (২৭শে এপ্রিল) অসহায় মানুষদের মাঝে প্রায় ৩০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়। যেটার বাস্তবায়নে ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সেক্রেটারি জেনারেল রাজন জাহিদ। এবং তার সাথে নরসিংদী জেলায় জেসিআই ঢাকা ইয়াং এর পক্ষ থেকে ৪০ টা ফ্যামিলিকে নগদ টাকা ঈদ উপহার প্রদান করা হয় এবং ১৩০ জনকে ঈদ বাজার উপহার দেয়া হয়েছে। এ প্রোগ্রামটি বাস্তবায়নে ছিলেন মোঃ তকিব হোসেন, জেনারেল মেম্বার অফ জেসিআই ঢাকা ইয়াং। এসময় জেসিআই ঢাকা ইয়াং এর সম্মানিত লোকাল প্রেসিডেন্ট জনাব এস এম মুক্তাদিরুল হক এ বক্তব্যে বলেছেন, “প্রতি বছরের মত এইবারও আমাদের প্রচেষ্টা ছিল অসহায়দের পাশে থাকতে। তারা নিপিড়ীত, অবহেলিত। সমাজের প্রতিটা মানুষ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে যায় তাহলে সমাজ হয়ে উঠবে আলোকিতময়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের দুই হাজারেরও বেশি সদস্য রয়েছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.