1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী ও মাধবদী শহর আওয়ামী লীগের সৌজন্যে ‘মুজিব’ চলচ্চিত্রের প্রদর্শণী

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৩৩ জন দেখেছেন

সুমন পালঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্নজীবনী সম্বল্লিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ একটি জাতির রুপকার চলচ্চিত্রের প্রদর্শনী আজ ১৭ অক্টোবর মঙ্গলবার মাধবদীতে অবস্থিত মমতা সিনেমা হলে নরসিংদী ও মাধবদী শহর আওয়ামী লীগের সৌজন্যে পাঁচশতাধিক নেতা কর্মী নিয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে মমতা সিনেমা প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে
নরসিংদী সদরের আওয়ামীলীগ কর্মী ও তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের রুপকার জাতির জনক বঙ্গবন্ধু ও তার জীবন সম্পর্কে জানতে এ চলচ্চিত্রটি পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগহে গিয়ে দেখার অনুরোধ জানান। সেই সাথে তরুণ যুবকদের বলেন রাজনীতি করার আগে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানতে হবে, কার হাত ধরে বাংলাদেশের সৃষ্টি সে সম্পর্কে ধারণা থাকতে হবে। মুজিব আদর্শের সৈনিক হতে হলে অবশ্যই মুজিবের আদর্শ সম্পর্কে জানতে হবে। এই চলচ্চিত্রটি দেখলে সে সম্পর্কে ধারণা পাবে। এসময় আরো উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সানাউল্লাহ মোল্লা, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসুল রানা, মাধবদী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, নরসিংদী শহর আওয়ামী লীগ, মাধবদী থানা ও মাধবদী শহর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.