1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

শিবপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ জন দেখেছেন

 

জেলা প্রতিনিধি (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে জামায়াত, বিএনপির নৈরাজ্য সৃষ্টি ও সারাদেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড চত্বরে এই সমাবেশ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোহসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি এড. সানজিদা খানম।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, একরামুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী, কোষাধ্যক্ষ মাহফুজুল হক টিপু প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.