1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদী থানার ওসির নেতৃত্বে ডাকাত সর্দার সহ গ্রেফতার ৪ জন

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৪৫ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি ঃ

নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দেশীয় অস্ত্র ও ককটেল সহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।

মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানায় গতকাল গভীর রাতে মাধবদী থানার বধুয়াদী গ্রামের খালপাড়ে পুরনো কবরস্থানে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম সহ মোঃ রনি ওরফে ওয়াহেদ, আনোয়ার হোসেন ও আল-আমিন তিন সহযোগীকে গ্রেপ্তার করি।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েক জন পালিয়ে যায় ।

তাদের সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে পাঁচটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে ডাকাতি সহ নানা অপর্কম করে আসছিল।
অপরাধ দমনে মাধবদী থানা পুলিশের এই অভিযান আরো বেগবান করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

অভিযানে পর মাধবদী থানার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে এবং অপরাধ দমনে মাধবদী থানা পুলিশের ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলেও মনে করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.