1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

উত্তর চরভাসানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে মারধর করে রক্তাক্ত জখম

  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের উত্তর চর ভাসানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জেরধরে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে মর্মে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানাযায়, মৃত সামসুল আলম এর ছেলে ছাদিকুর রহমান ওরফে ছাদু মিয়া এবং মজিবুর রহমান গংদের মধ্যে পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে শত্রুতা চলমান ছিল। ঘটনারদিন ৩১ আগষ্ট সন্ধ্যায় আসামী মোঃ মজিবুর রহমান (৫৮) পিতা-মৃত সামসুল আলম, মোঃ সাখাওয়াত হোসেন (৩০) পিতা-মোঃ মজিবুর রহমান, মোঃ আতাউর রহমান ওরফে আতু (৬২) পিতা-মৃত সামসুল আলম, মোঃ ইসমাইল হোসেন (২০) পিতা-মোঃ আতাউর রহমান ওরফে আতু, মোঃ সাফায়েত হোসেন (২০) পিতা-মজিবুর রহমান, মোসাঃ শেফালী বেগম (৫০) স্বামী-মোঃ মজিবুর রহমান, মোঃ সৌরভ (১৮) পিতা-মোঃ আতাউর রহমান ওরফে আতু সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের একটি দল হাতে লাঠি, লোহার রড, বাঁশের লাঠি, মাইরের কাঠ ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে ছাদু মিয়ার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া জোর পূর্বক জমি দখল করার জন্য সিমেন্টের খুটি পুততে থাকে। তখন খুটি পুততে বাধা দিলে মজিবুর রহমানের হুকুমে রাশিদা বেগম(৪৮) কে এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়া মারপিট করতে থাকে। এসময় দুই মাসের গর্ভবর্তী মোসাঃ শারমীন (২১) এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি মারধর করে দাঁত ভেঙ্গে, চোখে ও পেটে আঘাত করে পড়নের কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটায়, গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্নে চেইন ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছোট মেয়ে সুর্মি এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় এনে বিচারের সম্মূখিন করা হবে। মাধবদী থানায় মামলা নং ০৩ তারিখ- ০২/০৯/২০২৫ইং।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.