1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

মাধবদীতে পঞ্চগ্রাম সামাজিক উন্নয়ন সংস্থার কমিটি গঠন

  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে নুরালাপুর ইউনিয়নের নওপাড়া, কান্দাপাড়া, খোর্দ্দনওপাড়া, রাইনাদী ও দড়িপাড়াসহ মোট ৫টি গ্রাম নিয়ে গঠিত পঞ্চগ্রাম সামাজিক উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিএনপির যুগ্ম-মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে প্রধান উপদেষ্টা, রাইনাদী গ্রামের মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও কান্দাপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও ৯ সদস্য বিশিষ্ট্য উপদেষ্টা পরিষদে রয়েছেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানউল্লাহ আমান, খোর্দ্দনওপাড়া গ্রামের মোঃ এম. এ হালিম, নওপাড়া গ্রামের মোঃ মেনহাজুর রহমান ভূঁঞা, মোঃ ফায়জুর রহমান জুয়েল ভূঁঞা, কান্দাপাড়া গ্রামের মোঃ আব্দুল হক, নওপাড়া গ্রামের মোঃ আবু তালেব মাস্টার, দড়িপাড়া গ্রামের মাওলানা আব্দুস সাত্তার। ৬ সদস্য বিশিষ্ট্য স্থায়ী পরিষদে রয়েছেন নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহŸায়ক মোঃ ছাদেকুর রহমান গাজী, নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, মাধবদী থানা যুবদলের আহŸায়ক মোঃ শাহানউল্লাহ শাহান, মাধবদী থানা তাঁতীদলের সাধারন সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম প্রধান, মাধবদী থানা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ রাজিব, মাধবদী থানা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ খন্দকার মাহবুবুর রহমান। এছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটির মধ্যে দড়িপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান প্রধান সিনিয়র সহ-সভাপতি, রাইনাদী গ্রামের মোঃ ইব্রাহিম মিয়া যুগ্ম সম্পাদক, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান সায়েম সাংগঠনিক সম্পাদক, কান্দাপাড়া গ্রামের আহসানউল্লাহ কোষাধ্যক্ষ মনোনীত হন। উল্লেখ্য যে সংগঠনটি ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সামাজিক উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক নির্মূল, গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন, সামাজিক সুরক্ষা, পারিবারিক বন্ধনকে অটুট রাখা, অসহায় গরীব মানুষদের চিকিৎসা, বিয়েসহ বিভিন্ন কাজে অর্থনৈতিক সহযোগীতা করা ইত্যাদি।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.