1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের দোকান ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা

  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৭৬ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের দোকান ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে ১০ জুলাই বৃহস্পতিবার রমণী কমিউনিটি সেন্টার হল রুমে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল কবির খোকন।
মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের ফ্লাট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, স্কুল সুপার মার্কেটের সদস্য ইঞ্জিঃ মফিজুল ইসলাম, স্কুল সুপার মার্কেট দোকান মালিক সমিতির সেক্রেটারি আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, ব্যবসায়ী নাসির উদ্দীন (ভিপি), মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের অভিভাবক প্রতিনিধি কাজী আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইব্রাহিম মিয়া। আরো উপস্থিত ছিলেন স্কুল সুপার মার্কেট ফ্লাট মালিক সমিতির সেক্রেটারি মাহে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দোকান মালিক জাহিদ প্রমুখ। বক্তারা প্রধান অতিথির কাছে স্কুল সুপার মার্কেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেই সাথে ফ্লাট মালিক, দোকান মালিক ও দোকান ব্যবসায়ীদের সুবিধার্থে নতুন নীতিমালা গঠন করার প্রস্তাব করেন। প্রধান অতিথি ব্যবসায়ীদের কথা মতো দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.