1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৮৫ জন দেখেছেন

 

সুমন পালঃ
“লাগাবো গাছ গড়বো দেশ, সবুজ হবে বাংলাদেশ” এ স্লোগানে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৫টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ৩ জুলাই বৃহস্পতিবার সকালে। ভগিরথপুর মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূঁইয়া। চারা বৃক্ষের মধ্যে ছিল আম, নিম, আকাশী, কাঠাল, মেহগনি। জাকির হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির কার্যক্রম চলমান থাকবে।
বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণের সময় চারা পরিবহন ও রোপন খরচ এবং রক্ষণাবেক্ষণের জন্য খুটি দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ। চারা বিতরণকৃত প্রতিষ্ঠান গুলো হলো কুড়ের পাড় কেরাতুল কোরআন মাদ্রাসা, চৌয়া সামাজিক কবরস্থান, রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, চৌয়া প্রাথমিক বিদ্যালয়, ভগিরথপুর এবতেদিয়া মাদ্রাসা, পাঁচদোনা সার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়, মেহেরপাড়া ঈদগাহ মাঠ, চৌয়া এবতেদিয়া মাদ্রাসা, ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘির পাড় দাখিল মাদ্রাসা, হাজী বাদল সাহেবের মাদ্রাসা, সাগরদি কবরস্থান মাদ্রাসা, ইসলামাবাদ দাখিল মাদ্রাসা, দরগাবাড়ী মাদ্রাসা, মাধবদী এস পি ইনস্টিটিউশন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.