1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গাঁজা বিক্রির সময় র‍্যাবের হাতে মহিলাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫১ জন দেখেছেন

 

শাকিব খন্দকার, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে গাঁজা বিক্রির সময় র‍্যাবের হাতে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১১ (র‍্যাব) নরসিংদী।

র‍্যাব-১১ নরসিংদীর সহকারী পরিচালক জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দিয়াবাই বাগবতি বাজারের জুলহাস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২২) ও গাজীপুরের গাছা থানার দাখিল খান গ্রামের মৃত সোনা মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০)।

র‍্যাব সূত্রে জানা যায়, ১৮ মে (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ একটি দল নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মেঘনা বাজারের বঙ্গারচর এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

সহকারী পরিচালক জুয়েল রানা বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার সহ সমাজের বিভিন্ন কল্যাণে কাজ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় রবিবার ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, এরা দুইজন যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক পেশায়

জড়িত এবং নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদ্বয়ের বিরুদ্ধে  মাদক আইনে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.