1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মানব কল্যান সমবায় সমিতির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • আপডেট সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

 

সুমন পালঃ
মানব কল্যান সমবায় সমিতির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা আলগী তারনী ভূইয়া বাড়ি সংলগ্ন ২৩ রমজান ২৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যান সমবায় সমিতির সভাপতি মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবক সংগঠন ফোরাম এর সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক আলহাজ্ব মোঃ আল-আমিন রহমান। মানব কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও মাধবদী পৌরসভার সাবেক কমিশনার হাজী মোঃ সোলাইমান ভূইয়া, ব্যবসায়ী হাজী তাকাব্বাল হোসেন। আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, দুলাল ভান্ডারী, আলী হোসেন মেম্বার, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ারা মোল্লা, রোটারি ক্লাব মাধবদী সেক্রেটারি আব্দুল হামিদ, জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাকিবুর রহমান মাহাবুব, জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুমন সরকার, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, ক্যামব্রীজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জজ ভূইয়া, ক্যামব্রীজ স্পোর্টিং ক্লাবের টীম ম্যানেজার মোহাম্মদ নুরুল হক প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.