1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার ইফতার মাহফিল

  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২১ জন দেখেছেন

 

সুমন পালঃ
রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ১৮ রমজান ১৯ মার্চ বুধবার নিউ বধুসাজ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া,
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামি মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল আওয়াল মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারি মাষ্টার মুহাম্মাদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মাধবদী থানার সভাপতি হিফজু রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান, মুফতি রেজাউল করিম ভূইয়া, যুব নেতা মুফতি সাইদ আহামেদ, অধ্যক্ষ মোহাঃ শেখ সাদি সহ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সমাজ সেবক।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.