1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে দোকানীকে রক্তাক্ত জখম করে টাকা লুট

  • আপডেট সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

 

মাধবদী সংবাদদাতাঃ
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানা এলাকার নুরালাপুর ইউনিয়নের আলগী খোঁচপাড়া গ্রামে মুদি দোকানদারকে রক্তাক্ত জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে ও ঘটনাস্থলে গিয়ে জানাযায়, গত ৫ ফেব্রুয়ারী বুধবার সকালে আলগী ইসলামাবাদ এলাকার মৃত সিরাজ উদ্দিন ওরফে সেরাজ উদ্দিন এর ছেলে ইয়াসিন মিয়া ও আলগী খোঁচপাড়া এলাকার হান্না সখিনা বেগম এর মুদি দোকানে এসে হাত মুছবার জন্য কাগজ চায়। দোকানদার কাগজ না দেওয়ায় কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইয়াছিন মিয়া ইট দিয়ে সখিনার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে আহত করে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ দেড় লক্ষ টাকা নিয়ে যায়। সখিনার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে তাকে প্রাননাশের হুমকি দিয়ে তারা চলে যায়। পরবর্তীতে সখিনার মেয়ের জামাই তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। এ বিষয়ে জানার জন্য বিবাদী ইয়াছিন মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.