1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং

  • আপডেট সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং আজ ১লা ফেব্রুয়ারী এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ বলেন, কিছু কুচক্রী মহল কয়েকদিন ধরে মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের নির্বাচিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মাধবদীর উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সরব নির্বাচনের মাধ্যমে মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা নির্বাচিত হয়। নির্বাচনে প্রতিপক্ষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে বিপুল ভোটে পরাজিত হয়ে বর্তমান কমিটিকে অবৈধ কমিটি হিসেবে আখ্যা দিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, তারা নির্ধারিত ঔষধ কোম্পানি থেকে ঔষধ সরবরাহ ও ক্রয় বন্ধ করে দিয়ে বাহির থেকে ঔষধ সরবরাহ শুরু করে। গত মঙ্গলবার বাহির থেকে ৭কার্টুন ঔষধ সংগ্রহ করলে মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের লোকজন মালামাল আটক করে এর উৎস ও ক্রয় রশিদ চাইলে তারা কমিটির লোকজনের উপর চড়াও হয়ে মালামাল ছিনিয়ে নিলে উভয় পক্ষের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। কিন্তু এ ঘটনাকে তারা বিভিন্ন খাতে প্রবাহিত করতে মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সদস্য না হওয়ায় তাদের উপর হামলা বলে একটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্র দলের লোকজনকে জড়িয়ে যে অপপ্রচার চালিয়েছে আমরা সংগঠনের পক্ষ থেকে বলতে চাই বিএনপি দলের কোন লোকজন এ ঘটনার সাথে জড়িত নয়। আমরা আপনাদের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সভাপতি ওয়ালেদ সরকার, আঃ হাই উজ্জল, সোহরাব হোসেন, মোঃ জাহাঙ্গীর, সমির, নুর মোহাম্মদ, আকাশ ভূইয়া রাসেল মাহমুদ, রাশেদুল ইসলাম, মোঃ জাকারিয়া প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.