1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত

মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরীব মানুষের মাঝে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ১০ জানুয়ারি সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ১৫ দিন অন্তর অন্তর প্রতি শুক্রবার প্রায় ৬ শত অসহায় নারী, পুরুষ ও শিশুদের মধ্যে এই সহযোগিতা অব্যাহত আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক পরিচালক মোঃ নজরুল ইসলাম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও মাধবদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, সমাজ সেবক মোঃ জামাল হোসেন, মোঃ আহমদ মেম্বার, আমিন উদ্দিনপ্রমূখ।
উল্লেখযোগ্য যে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা বহু বছর যাবত ১৫ দিন অন্তর অন্তর নিয়মিত অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করে আসছেন। এছাড়াও ঈদের সময় নতুন পোষাক, মৌসুমি ফল, শীতকালীন পিঠাসহ গরীবদের মধ্যে বিভিন্ন সহযোগীতা প্রদান করে থাকেন।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.