1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতারণার মাধ্যমে ৬০ কোটি টাকা আত্মসাৎ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামী রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ জানুয়ারি সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
এর আগে রোববার রাতে গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ ভূইয়া নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে। সে পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সুপার মো: আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূইয়া শিবপুরের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশী এজেন্সির নিকট হতে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের নিকট হতে বাড়ি নির্মাণে রড-সিমেন্ট সরবরাহ করার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, আরও মামলা প্রক্রিয়াধীন। এর মধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০ টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে মাজুখান এলাকায় রিকশা চালকের ছদ্মবেশে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.