1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

আমদিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

  • আপডেট সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ জন দেখেছেন

 

সুমন পালঃ
আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবার মরহুম আব্দুল কাদির (বাবু মিয়ার) পরিবারের পক্ষ থেকে ২জানুয়ারী বৃহস্পতিবার বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল বেলা আমদিয়া ইউনিয়নের ৫শত শীতার্ত নিন্ম আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান এস. আলম রাজীব, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, লন্ডনে অবস্হিত নরসিংদী জেলা বিএনপির আহবায়ক আঃ গফুর মিলন, আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোরশেদ আলম, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, মাধবদী থানা তরুণ দলের সভাপতি রবিন আহমেদ রানা, আমদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, আমদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারেক, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, সহকারী শিক্ষক বদরুজ্জামান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপির দেয়া ৩১দফা বাস্তবায়নে সকলে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লন্ডন প্রবাসী বনাইদ গ্রামের আবদুল গফুর মিলন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.