1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের পাসপোর্ট, ভিসা জটিলতা সহ বৈদেশিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে। ——মালয়েশিয়াতে মনজুর এলাহীকে ব্যাপক সংবর্ধনা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৮৫ জন দেখেছেন

 

সুমন পালঃ
গত ১লা জানুয়ারী বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভিআইপি পিঠা ঘরে প্রবাসীদের পক্ষ থেকে আমরা নরসিংদীবাসী সংগঠনের আয়োজনে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহীকে আনন্দঘন সংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধনাকে ঘিরে কুয়ালালামপুর নরসিংদীর প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা যায়। কুয়ালালামপুরের প্রবাসীরা মনজুর এলাহীকে কাছে পেয়ে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেয় এবং তিনিও সময় নিয়ে তাদের দূর্দশার কথা শুনে এগুলো লাগবে তার অবস্থান থেকে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আলোছায়া রেষ্টুরেন্টের মালিক রাসেল রানা, নাইন এলিভেন ম্যানেজমেন্ট এসডিএন বিএইচডি এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় চৌধুরী, শরীফ কনস্ট্রাকশন বিএইচডি এসডিএন এর ব্যবস্থাপনা পরিচালক মো: শরীফুল ইসলাম, ভিআইপি পিঠা ঘরের সত্ত্বাধিকারী মো: ইসমাইল হোসেন, ধাতু আবুল কালাম আজাদ ও আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মনজুর এলাহীর ভূয়সী প্রসংসা করে তার অতীত মানব হিতৈসী কর্মকান্ডের স্মৃতি চারন করে ভবিষ্যত সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবর্ধিত অতিথি মনজুর এলাহী বলেন বিএনপি আজ দেশের মানুষ জুলুম থেকে মুক্ত হয়েছে। খুব শীঘ্রই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করবে তখন আমরা প্রবাসী শ্রমিক ভাইদের পাসপোর্ট, ভিসা সহ যে সকল সমস্যা আছে তা নিরুপন করে এগুলো সমাধানে কাজ করবে।
রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহের সবচেয়ে বড় মাধ্যম।
প্রবাসীদের অবহেলিত রেখে কখনোই রিজার্ভ শক্তিশালী করা সম্ভব নয়। দেশে গনতান্ত্রিক পরিবেশ ফিরে আসা এবং স্বৈরাচারী হাসিনার পতনে দেশে বৈষম্য বিরোধী গন আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথা স্বরন করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উপস্থিত সবাই আগামী সংসদ নির্বাচনে মনজুর এলাহীকে সংসদ হিসেবে দেখতে এবং প্রয়োজনে প্রবাসীরা স্ব স্ব অবস্থানে তার জন্য কাজ করে যাবার প্রতিজ্ঞা করেন

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.