1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত নরসিংদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত এমন কোনো ব্যাক্তিকে বিএনপির সদস্য করা যাবে না………………………… রুহুল কবির রিজভী। মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূইয়ার গণসংযোগ কাজী সোহরাব আলী ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ মাধবদীর চৌয়া দারুল হুদা মাদ্রাসায় আলিম শ্রেনী চালু করা প্রসঙ্গে মত বিনিময় সভা।

মাধবদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার রাকিবুলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৬০ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাকিবুল ইসলাম রাকিব নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার সর্বোচ্চ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদীর মাধবদী নবী প্রেমী তৌহিদী জনতা। রবিবার দুপুরে সদর উপজেলায় মাধবদী বড় মসজিদ প্রাঙ্গনের এই সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন, মাধবদী বাজার বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মকবুল হুসাইন, জলপট্টি মসজিদের ইমাম মুফতি রাকিব হোসেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলামসহ তৌহিদী জনতা।
এসময় নরসিংদী সদর উপজেলার বাগদী এলাকা থেকে গ্রেফতার ২২ বছর বয়সি রাকিবুল ইসলাম রাকিবকে তৌহিদী জনতার আন্দোলনের পর দ্রুত গ্রেফতার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।
এই সংবাদ সম্মেলনের অন্তবর্তী সরকারের কাছে দাবী জানানো হয়, যে সব কুলাঙ্গার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে তাদের বিরোদ্ধে মৃত্যু দণ্ড আইন পাশ করা।
গ্রেফতারকৃত ২২ বছর বয়সি রাকিবুল ইসলাম রাকিব মাগুরা জেলার রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন যাবৎ তারা নরসিংদী সদর উপজেলার বাগদী এলাকায় ভাড়া বাসায় থাকতো। রাকিবুল নরসিংদীর আব্দুল মান্নান ভূইয়া ডিগ্রি কলেজের বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি রাকিব তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মীয় বিষয়ে বিতর্কিত নিয়মিত পোস্ট করতো। যার ফলে, বিষয়গুলো মুসলমানদের মনে আঘাত হেনেছে।
তার ফেসবুক পোস্টের প্রতিবাদে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।
#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.