1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু

পাইকারচরে মাওলানা হাবিবুর রহমানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি!

  • আপডেট সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২২৭ জন দেখেছেন

সৈয়দ আমিনুল ইসলাম (মাধবদী- নরসিংদী প্রতিনিধি)

পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া ঈদগাহের ইমাম মাওলানা হাবিবুর রহমানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।

এসময় মাওলানা হাবিবুর রহমান আরো জানান, আজ ৩০-ই আগস্ট শুক্রবার রাত আনুমানিক -৩ টায় ঘরের দর্জা দিয়ে প্রায় ৬/৭ সদস্যের একটি দল ঘরে ঢুকলে আমরা সজাগ হয়ে যাই,এতে আমার এবং আমার ছেলে রিফাত এর উপর আঘাত করে ডাকাত দল,আমার স্ত্রী হাবিবা সুলতানার মুখেও আঘাত করে।তারপর তারা ঘরে থাকা ৪ ভরি স্বর্ণ,নগদ ৫ হাজারের মতো টাকা,আর ২ টা মোবাইল নিয়ে চলে যায়।

নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের কন্দ্রপদী কবরস্থানের পাশে পুরানচর গ্রামে নিজের বাড়িতে থাকতেন মাওলানা হাবিবুর রহমান। তিনি চরভাসানিয়া ঈদগাহে প্রায় ৩৩ বছর যাবৎ ইমামতি করছেন এছাড়াও তিনি এমপিওভুক্ত একটি মাদ্রাসার শিক্ষক।

ইদানীং পাইকারচরে ডাকাতির উৎপাত বেড়েই চলেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সচল হয়ে রাতের পুলিশি পাহাড়া জোরদার করা না হলে এমন ঘটনা বেড়েই চলবে বলে মনে করেন এখানাকার স্থানীয়রা।কারন হিসেবে জানিয়েছেন, বিগত সময়ে পুলিশি পাহাড়া থাকা স্বত্তেও পাইকারচরের ডাকাতি কমানো যাচ্ছিলো না,পরবর্তীতে পুলিশি পাহাড়া আরো জোরদার করার ফলে মাঝখানে কিছুটা কমেছিল ডাকাতির প্রকপ, বর্তমান আইনশৃঙ্খলার অবনতিতে পূর্বের রূপে ডাকাতি বেরে চলেছে পাইকারচরে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.