1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা, বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী পালিত

  • আপডেট সময়: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৭৮ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার বিকেলে নরসিংদীর ঐতিহ্যবাহী যুবনগরে সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা প্রফেসর ঈসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংগঠনের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন চৌধুরী ও কোষাধ্যক্ষ আব্দুল হামিদ’র সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা ।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সবাইকে অন্তত দুটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
পরে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের মাঝে কয়েক শতাধিক ফলজ বনজ ও ওষধি চারাগাছ বিতরণ ও রোপন করেন।
এসময় সংগঠনের কার্যকরী কমিটির সদস্য, সুশীল সমাজ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.