1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

হেলিকপ্টার যোগে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী আরমান

  • আপডেট সময়: রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৭৪ জন দেখেছেন

সুমন পালঃ মালয়েশিয়া থেকে উড়োজাহাজে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন নরসিংদী সদর উপজেলার মালয়েশিয়া প্রবাসী মোঃ আরমান। হেলিকপ্টারে তার অবতরণ দেখতে এলাকায় ভিড় জমান শত শত উৎসুক জনতা। প্রবাসী মোঃ আরমান উপজেলার চরদিঘলদী ইউনিয়নের নোয়াবপুর গ্রামের হাজী আলী আকাব্বরের ছেলে। চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শাহীন এর আমন্ত্রণে বাল্যবন্ধু মোঃ আরমান রবিবার ৫মে সকালে চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় প্রবাসী মোঃ আরমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাবাসী।প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে নিজের গ্রামে আসা আমাদের দেশে এখনো বিলাসিতা করার মতোই। তিনি দীর্ঘ প্রায় ১৪ বছর যাবৎ মালয়েশিয়া প্রবাসী। এবিষয়ে, ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শাহিন বলেন, আরমান আমার বন্ধু সে মালয়েশিয়া প্রবাসী। আমার আমন্ত্রণে গ্রামে হেলিকপ্টারে চড়ে এসেছে। এতে আমাদের গ্রামের মানুষ তা দেখে আনন্দিত। সে গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকে।আমরা তার সফলতা কামনা করি। চরদিঘলদী ইউনিয়নের অধিকাংশ মানুষ সারাদিন আরমান আর হেলিকপ্টার নিয়েই আলোচনায় মেতেছিল বেশি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.