1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩১৮ জন দেখেছেন

সুমন পালঃ মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে ৩০ এপ্রিল মঙ্গলবার পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে উন্মোক্ত বাংলাদেশ স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মোঃ ছবির মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মিতা রহমান, গ্রীন ফিল্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ইসমাইল হোসেন ভূইয়া, সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক অধ্যাপক মোহাঃ শেখ সাদী, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন মোল্লা, রোটারিয়ান আব্দুল হামিদ, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, স্বেচ্ছাসেবী শামীম মোল্লা, মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মোহাম্মদ মীর ইউসুফ, মোঃ মোক্তার হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ রাসেল হাসানাত, রেজাউল করিম রাফি, ফয়সাল আহমেদ, তানভীর আহমেদ সহ দেশের বিভিন্ন প্রান্তের হাজারো স্বেচ্ছাসেবীদের অংশ গ্রহণে মিলন মেলা পূর্ণতা পায়। মিলন মেলাকে আরো আনন্দঘন করে তোলার জন্য র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। খ্যাতনামা শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.