1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইসতিস্কার সালাত আদায়

  • আপডেট সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শাখার আয়োজনে ইসতিস্কার সালাত আদায় করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ ২৪ এপ্রিল বেলা ১১টায় মাধবদী এসপি স্কুলের মাঠে ইসতিস্কার সালাতের আয়োজন করা হয়। উক্ত সালাতে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে দেখা গেছে। বাংলাদেশে গত কয়েকদিন যাবত তীব্র গরম পরেছে। বৃষ্টির দেখা যাচ্ছেনা। সকল প্রাণী এই তীব্র দাবদাহে ভীষণ কষ্ট ভোগ করছেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই সালাত আদায় করে মুসল্লিরা। সালাতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমির মাওলানা মোঃ আমিনুল ইসলাম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারী মোঃ মোয়াজ্জেম হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা শাখা , মাধবদী শহর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও দলমত নির্বিশেষে সকল মুসল্লিরা সালাতে অংশগ্রহণ করেন। সালাত শেষে খোতবা প্রদানের পর দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়। এসময় দোয়াতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে কান্না করে ও তীব্র গরম থেকে মুক্তি চাওয়া হয়।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.