1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৪৩ জন দেখেছেন

সুমন পালঃ মাধবদী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ-উল- ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সকাল ৬ এপ্রিল শনিবার সকাল ১১টায় মাধবদী জনকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে। ব্যবসায়ী ও সমাজ সেবীদের সমন্বয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় মাধবদী জনকল্যাণ সংস্থা। মাধবদী জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় দেশের ক্লান্তিকালে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে এ সংস্থাটি। করোনা মহামারিতে হত দরিদ্রদের সাহায্য করা, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র অসহায় মানুষের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার জন্য বিভিন্ন ঈদ উৎসবে ঈদ উপহার বিতরণের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর প্রচেষ্টা রয়েছে সর্বদাই। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী জনকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়া। জনকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর ইসমাইল ভূইয়া, সহ সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হাজি মোঃ আইনুল হক, কোষাধ্যক্ষ মোঃ ছাদেকুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক হাজি মোঃ মোদাচ্ছের হোসেন রানা, নির্বাহী সদস্য হাজী গিয়াসউদ্দিন, আব্দুল হাই, মোঃ মোঃ আল আমিন, নুরু মিয়া, মোঃ মজিদ মিয়া, আব্দুল রাজ্জাক বাদশা, নুরুল ইসলাম প্রমুখ। ঈদ উপহারের মধ্যে ছিল নগদ টাকা, চাউল, চিনি, তেল, লবন, সেমাই, দুধ, কিচমিছ, ডাউল, সাবান। এসব ঈদ উপহার ৭শত ৮৪জন পরিবারের মাঝে বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.