1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে নগদের দুই কর্মী কে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩২১ জন দেখেছেন

মকবুল হোসেন, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল পৌণে ১০টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, নগদের ২ কর্মী নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো: শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।
আহতদের স্বজন ও নগদের কর্মীরা জানান, প্রতিদিনের ন্যায় নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেল যোগে রায়পুরা উপজেলায় যাচ্ছিলেন ২ কর্মী শাহিন এবং দেলোয়ার। তারা আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে পেছন দিক থেকে মোটরসাইকেল যোগে যাওয়া দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে সাথে থাকা ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দেলোয়ার পেটে ও শাহিন হাতে গুলিবিদ্ধ হয় বলে জানান চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.