1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪০৯ জন দেখেছেন

সুমন পালঃ মাধবদী পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ৫মার্চ
মঙ্গলবার দুপুরে শ্রী শ্রী শীতলা দেবীর মন্দির প্রাঙ্গণে।
শ্রী অঞ্জন কুমার দেবনাথ এর সভাপতিত্বে সম্মেলনের
উদ্বোধন করেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী অনিল চন্দ্র ঘোষ। শ্রী সুরঞ্জিত ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জিতেন্দ্র লাল ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক শ্ৰী শুভাশীষ বিশ্বাস সাধন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব দে, সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র ঘোষ, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রী মাখন দাস সহ নরসিংদী জেলার সকল উপজেলা এবং সকল পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শেষ পর্যায়ে বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী জিতেন্দ্র লাল ভৌমিক মাধবদী পৌরসভা পূজা উৎযাপন কমিটির আহবায়ক শ্রী অঞ্জন দেবনাথ, সদস্য সচিব সুরঞ্জিত ঘোষের নাম উল্লেখ করে নতুন কমিটি ঘোষনা করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.