1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত

  • আপডেট সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৩৫ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে জমি নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৮নভেম্বর উভয় পক্ষই মাধবদী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ ও ঘটনাস্থল পরিদর্শনের প্রেক্ষিতে জানাযায়, হাজী আবু সিদ্দিক এর জমি সংক্রান্ত বিষয় নিয়া ঝগড়া বিবাদ থাকায় মোঃ হুমায়ুন গংরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে নাগরার হাট গ্রামের খায়রুল ইসলাম (৫৮), জলিল (৫০) ও হাছান (৩২)এর উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে এবং বাড়িঘর, প্রাইভেটকার ভাংচুর ও লুটপাট করে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও পনের ভরি স্বর্নালংকার, জিনিসপত্র ভাংচুর করে দুই লক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। তাদের হামলার ঘটনা স্থানীয় মাইকে ঘোষনা দিলে হামলাকারীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। থানায় এমনটিই অভিযোগ করেন পাঁচভাগ শ্রী নগর এলাকার বজলুর রহমানের ছেলে মোঃ খায়রুল ইসলাম। অপরদিকে নাগরার হাট গ্রামের মৃত একরামুল হোসেন এর ছেলে মোঃ আল মামুন অভিযোগ করেন জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করিয়া ঘটনার দিন সকাল সাড়ে এগারোটায় মোঃ কামাল মিয়া গংরা আল মামুনের বাড়িতে প্রবেশ করিয়া মোঃ হুমায়ুন, হৃদয়, সাজন, সুজনকে মারধর করে হুমায়ুনের হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার দিনে ও রাতে দফায় দফায় হামলার ঘটনায় আমরা আতকিং হয়ে গেছি। যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। আমরা এলাকার সাধারণ জনগণ প্রশাসনের মাধ্যমে শান্ত পরিবেশ কামনা করছি। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, গতকালকের ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরোদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.