1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে ১৪৫ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টার অভিযোগ।

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর মাধবদী বিরামপুরে ১৪৫ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় জমিতে থাকা সিমেন্ট ও বাশের খুটি এবং বসত ঘর ভাংচুরের অভিযোগ করেন ভোক্তভোগী। গত ২২ নভেম্বর জমিতে আদালত ১৪৫ ধারা জারি করার পরও গত ২৬ নভেম্বর পৈত্রিক ক্রয়সূত্রে মালিক হয়ে গত প্রায় ৪০ বৎসর যাবত ভোগ দখলকৃত জমি জোর করে দখল করার চেষ্টার অভিযোগ করেছেন মাধবদীর বিরামপুরের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ মাছুম মিয়া। বর্তমানে মোঃ মাছুম মিয়া আশংকা করছেন তাদের ভোগদখলকৃত জমিতে ইটা-বালি দিয়ে জোরপূর্বক স্থাপনা করবেন প্রতিপক্ষ। মোঃ মাছুম মিয়ার দাবী মাধবদী বিরামপুর চৌরাবাড়ির আয়েব আলীর পুত্র মোমেন মিয়া, মোঃ মাহবুব, মোঃ ইলিয়াছ, মোঃ রিয়াদ মিয়া, ফায়েজ আলীর পুত্র মোঃ ছকির মিয়া ও আঃ রশিদ হঠাৎ করে গত ২ মাস আগে তাদের ভোগদখলকৃত জমির কিছু অংশ দাবী করে। কোন সমাধান না হওয়ায় অভিযোক্তরা জোর করে দখল করার চেষ্টা করে। প্রতিপক্ষরা জোর করে যেন জমি দখল করতে না পারে সেজন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন। বর্তমানে নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে। আদালত ১৪৫ ধারা জারি করেছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.