1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীতে শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান করেছেন বিনয় দেবনাথ

  • আপডেট সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৮৬ জন দেখেছেন

সুমন পালঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। গত ২০অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আরম্ভ হওয়া শারদীয় দূর্গা উৎসব শেষ হয় ২৪ অক্টোবর বিজয়াদশমীর মধ্য দিয়ে। শারদীয় দূর্গা পূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের নিম্ম আয়ের মানুষের মধ্যে দেবযানী টেক্সটাইল মিলস্ এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৪ অক্টোবর বিজয়াদশমীর রাতে মাধবদী পৌর এলাকার আনন্দী ঋষিপাড়া এলাকায় এ শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। দেবযানী টেক্সটাইল মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ ইয়ার্ণ ট্রেডিং এর স্বত্বাধিকারী বিনয় দেবনাথ উপস্থিত থেকে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে প্রায় দুই শতাধিক ব্যক্তির মাঝে বিতরণ করেন। উপহার পাওয়া কয়েকজন বলেন আমরা গত কয়েকবছর যাবত শাড়ি পাচ্ছি। আমরা আশীর্বাদ করি ভগবান যেন ওনাকে সুস্থ রাখেন। দেবযানী টেক্সটাইল মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক বিনয় দেবনাথ বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য কিছু করার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমার এ আয়োজন। আমি শুধু চেয়েছি শারদীয় দূর্গা পূজার আনন্দ তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.