1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদীর পাঁচদোনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে মনির হোসেন মোল্লা

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩১৫ জন দেখেছেন

সুমন পালঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঘোড়াশাল পৌরসভা আওয়ামী যুবলীগের লীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা। ২৩ অক্টোবর সোমবার রাতে পাঁচদোনা ভাটপাড়া এলাকার দিঘিরপাড় শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী ঘোষপাড়া দূর্গা মন্দির, লোকনাথ ব্রহ্মচারী দূর্গা মন্দির, ভূবনেশ্বরী দূর্গা মন্দির, গণেশ মন্ডলের বাড়ি শ্রী শ্রী দূর্গা মন্দির, ভাটপাড়া শ্রী শ্রী শিব ও দূর্গা মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের খোঁজ খবর নেন এবং প্রতিটি মন্ডবের সভাপতির হাতে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ শারদীয় দূর্গা উৎসব পালন করতে পারে সেজন্য প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দেন। তিনি আরো বলেন নরসিংদী -২ পলাশ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, পূজা উদযাপন কালে কারো কোনো সমস্যা হলে সাথে সাথে তাকে জানানোর আহবান জানান। এছাড়াও মনির হোসেন মোল্লা বলেন আমি আপনাদের পাশে সব সময় আছি এবং থাকব। এসময় যুবলীগ নেতা আলী মোল্লা, মোঃ ওবায়দুর, ছাত্রলীগ নেতা বাবু, শরিফ মিয়া, স্থানীয় মেম্বার সহ দলীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.