1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী পৌরসভার আয়োজনে ঈদে মিলাদুনন্নবী (সাঃ) উদযাপন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ জন দেখেছেন

সুমন পালঃ পবিত্র ঈদে মিলাদুনন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মাধবদী পৌরসভায় আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাধবদী পৌরসভার হলরুমে এই দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। মুফতী ইসহাক আল গাজীর সঞ্চালনায় মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে আলোকপাত করেন পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। মেয়র বলেন, নামাজের বিকল্প কোনো কিছু নেই তোমরা যারা যুবক আছো তারা নিজেদের দৈনন্দিন কাজের ফাঁকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিবে যৌবন বয়সের ইবাদত আল্লাহতালা পছন্দ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিব আহমেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল ভূইয়া, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ছাত্রলীগ নেতা রানা মাসুদ সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.