1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে মাদকবিরোধী সচেতনতা ও যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীর মাধবদীতে মাদকবিরোধী সচেতনতা ও যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজির) আয়োজনে মাধবদীর নুরালাপুর ইউনিয়নের মৈষাদী খেজুর তলা বাজারে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পিএফজি নরসিংদীর পিস এম্বাসেডর মকবুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তাতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, নরসিংদী জেলা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনাজ প্রধান নাজ বলেন, আমাদের চারপাশে এখন মাদকের ছড়াছড়ি। মাদকের কড়াল গ্রাস থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক এখন আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের ভয়াবহ থাবায় আজ আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙ্গে পড়ছে। তাই পারিবারিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী প্রধান সব সময় মাদকের বিরুদ্ধে লড়াই করে গেছেন এখনো করছেন। আমিও তার পথ অনুসরণ করে শৈশব থেকেই মাদককে ঘৃণা করি। তাছাড়া আমাদের ধর্মেও মাদকের বিরুদ্ধে অনেক শাস্তির কথা বলা হয়েছে তাই মাদকের বিরুদ্ধে পারিবারিক সুশিক্ষা ও সামাজিক সচেতনতা তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পিএফজি নরসিংদী সদর উপজেলার সদস্য মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক , ছড়াকার ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা, পিএফজি নরসিংদীর সমন্বয়ক সাংবাদিক হলধর দাস, সদস্য ফররুখ আহমেদ ও মোঃ তাইজুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ হাঙ্গার প্রজেক্টের এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সমন্বয়ক রিপন আচার্য, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী আকলিমা চৌধুরী ও কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক খোদেজা বেগম, কবি ও সাংবাদিক ফজলুল হক মিলন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান ও সাংবাদিক হুমায়ূন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.