1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মানবপাচার প্রতিরোধে আরও সচেতন হওয়ার আহবান ডেমোর

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৯২ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
অভিবাসন প্রেরনে বাংলাদেশের মধ্যে নরসিংদী ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। আগামীতে ৫ম স্থানে আসার সম্ভাবনা রয়েছে। আর এই মুহুর্তে নরসিংদীর বিভিন্ন অঞ্চলে মানবপাচারের ঘটনা দুঃখজনক বলে মনে করছে ডেমো। তাই এই পরিস্থিতিতে অভিবাসী প্রেরনে জেলাবাসীকে আরও সচেতন হওয়ার আহবান জানান নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
গত ২৮ আগস্ট নরসিংদী জেলা জিএমসি এডভাইজরি কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভায় এমন আহবান জানান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা এ কে এম দাউদুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন অভিবাসী কর্ম উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর জেলা ব্যবস্থাপক হালিমা আক্তার, ওকাপের জেলা লিগ্যাল এইড কর্মকর্মা ঝুমুর বিশ্বাস, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নরসিংদীর ব্যবস্থাপক মোস্তফা কামাল, নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক আব্দুল হান্নান মোল্লা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলসহ অন্যরা।
সভায় বক্তারা আরও বলেন, নরসিংদীর যে সকল এলাকা শিক্ষা, অর্থনীতি ও কর্মষ্থানে পিছিয়ে আছে, সেকল এলাকায় মানবপাচারকারীরা অবস্থান নিয়ে ওই এলাকার দরিদ্র পরিবারের সদস্যদের প্রলোভন দেখায়। প্রত্যান্ত অঞ্চলের এসব মানুষ খুব সহজেই প্রলোভনে পরে গিয়ে এক প্রকার জেনে শুনেই এই মরন যাত্রায় শামিল হচ্ছে। এই থেকে উত্তরনের জন্য ওই এলকায় আরও বেশী করে সচেতনতামূলক কার্যাক্রম গ্রহন করতে হবে এবং ওই এলাকার মানুষকে আরও বেশী সচেতন হতে হবে। তাহলেই সম্ভব মানবপাচারকারীদের প্রতিরোধ করা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.